ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
হিলিতে অর্ধেকে নেমেছে সবজির দাম
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৪ পিএম
X

দিনাজপুরের হিলিতে কমতে শুরু করেছে প্রায় সব ধরনের সবজির দাম। চলতি রবি মৌসুমে ফলন বেশি এবং চাহিদা তুলনায় বাজারে আমদানি বেশি থাকায় দাম কমছে সবজির এমনটি বলছেন ব্যবসায়ীরা। দাম কমে যাওয়ায় সাধারণ খেটে খাওয়া মানুষদের মধ্যে স্বস্তি ফিরেছে। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে হিলির সবজি বাজারে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, দুইদিনের ব্যবধানে বাজারে প্রায় সবজির দাম অর্ধেক কমে গেছে। দুইদিন আগে যে শসা ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, আজ দাম কমে হয়েছে ৩০ টাকা। দাম কমেছে বেগুনেরও। প্রতিকেজি বেগুন ৬০ টাকা থেকে কমে বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজিতে। পাশাপাশি প্রতিকেজি গাজর ৪০ টাকার পরিবর্তে ২০ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা। ১০ টাকা কমে টমেটো বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে।

বাজারে ৪০ টাকার মোটরসুটি বিক্রি হচ্ছে ২০ টাকা কেজিতে, ২৫ টাকা পিসের ফুলকপি ১৫ টাকা, ১৫ টাকা পিসের বাঁধাকপি ১০ টাকায় বিক্রি হচ্ছে। তবে, মৌসুমের নতুন সবজি করলার কেজি ২০০ টাকা এবং ভারত থেকে আমদানিকৃত সজনে ডাঁটা বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে।  

বাজারে পেঁয়াজের দামও কমেছে। ১০ টাকা কমে এই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। ১২০ টাকার কাঁচামরিচ ৯০ টাকা কেজি, ১৪ টাকার কেজির আলু বিক্রি হচ্ছে ১০ টাকা কেজিতে। ২০ টাকা দাম কমে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৩০ টাকায়।  

হিলি বাজারে সবজি কিনতে আসা ভ্যানচালক আজগর আলী বলেন, “রমজান মাসের শুরুতে সব সবজির দাম অনেক বেশি ছিল। আজ বাজারে এসে দাম কম দেখে অনেক খুশি হলাম।”  

রিয়াদ নামে অপর এক ক্রেতা বলেন, “প্রতি বছর রমজান মাস আসলেই বিশেষ করে কয়েকটি দরকারি সবজির দাম কয়েকগুণ বেড়ে যায়। এবার চিত্র আলাদা। প্রত্যেকটি সবজির দাম অনেক কমে গেছে। কম দামে পেয়ে বেশি বেশি করে কিনলাম।”

সবজি ব্যবসায়ী বিপ্লব শেখ বলেন, “গত দুইদিন থেকে সব সবজির দাম কমে গেছে। আমরা বিরামপুর, পাঁচবিবি ও আক্কেলপুর থেকে এসব সবজি পাইকারি দরে কিনে থাকি। এই অঞ্চলে এবার সবজির ফলন অনেক ভাল হয়েছে। গত দুইদিন ধরে স্থানীয় এবং মোকামগুলোতে সবজির আমদানি পর্যাপ্ত হচ্ছে, যে কারণে দামও নাগালের মধ্যে আছে।”

জিএমআরএম/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝