Thursday | 19 February 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 19 February 2026 | Epaper
BREAKING: জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী      দেশে মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী      চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা শুরু      এলডিসি উত্তরণ পিছিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী      সেহরি, ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর      অর্থনীতিতে গণতন্ত্র আনতে হবে: অর্থমন্ত্রী      জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      

নারায়ণগঞ্জে তিন খেজুর ব্যবসায়ীকে জরিমানা

Published : Wednesday, 18 February, 2026 at 6:26 PM  Count : 40

নারায়ণগঞ্জ শহরে খেজুর বিক্রির তিনটি দোকানের মালিককে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় রশিদ সংরক্ষণ না করার অভিযোগে এই জরিমানা করা হয়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেইট ও নিতাইগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক। এ সময় নারায়ণগঞ্জ জেলা খাদ্য পরিদর্শক সালাউদ্দিন জুয়েল এবং জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

এ বিষয়ে হৃদয় রঞ্জন বণিক বলেন, পবিত্র রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্যের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ বিশেষ তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মৌসুমভিত্তিক ফল, বিশেষ করে খেজুরসহ অন্যান্য ফলের দোকানে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে খেজুরের বক্সের ওপর খেজুরের নাম ও মূল্য ট্যাগ সংযুক্ত রাখার বিষয়েও নির্দেশ দেওয়া হয়।

তিনি আরও জানান, নির্দেশনা অমান্য করে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় রশিদ সংরক্ষণ না করায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসএস/এসআর



LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close