ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মাদক মামলায় পলাতক আসামির যাবজ্জীবন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৯ পিএম
X

লালমনিরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক পলাতক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বুধবার লালমনিরহাট জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মো. আমিনুর রহমান (পলাতক) জেলার হাতীবান্ধা উপজেলার বাড়ইপাড়া (কানিপাড়া) গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৩(গ) অনুযায়ী অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ২৫ নভেম্বর দিবাগত রাত ১২টা ২৫ মিনিটের দিকে হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু বক্কর সিদ্দিক এবং এর সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন এবং পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা বাড়াইপাড়া এলাকায় অবস্থান নেন। এ সময় লাল রঙের প্লাস্টিকের নেটের বস্তা কাঁধে নিয়ে এক ব্যক্তি হেঁটে আসছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় হাতীবান্ধা থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং-১৮, জিআর-৩৩২/২০১৯। বিচার প্রক্রিয়ায় আদালত সাক্ষ্যপ্রমাণ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে মর্মে ওই রায় দেন।

রায়ে বলা হয়, পলাতক আসামি আত্মসমর্পণ বা গ্রেপ্তার হওয়ার দিন থেকে দণ্ড কার্যকর হবে। বিচারাধীন সময়ে হাজতবাস করে থাকলে সেই সময় কারাদণ্ডের মেয়াদ থেকে বাদ যাবে। জব্দ করা আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে বিধি অনুযায়ী ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার রাষ্ট্রপক্ষের পিপি হুমায়ুন রেজা স্বপন জানান, বিচার প্রক্রিয়ায় আদালত সাক্ষ্যপ্রমাণ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে মর্মে ওই রায় দেন। পলাতক আসামি আত্মসমর্পণ বা গ্রেপ্তার হওয়ার দিন থেকে দণ্ড কার্যকর হবে বলে মামলার রায়ে উল্লেখ করা হয়েছে।

এমএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝