ভোলার লালমোহন উপজেলায় বাজার মনিটরিং জোরদার করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার বিকেলে পৌর শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক।
অভিযানকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রির অভিযোগে তিন দোকানিকে মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক বলেন, ‘বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভোক্তা অধিকার নিশ্চিত ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
এইচপি/আরএন