ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ভুল করলে লিখবেন, চুপ থাকবেন না: সাংবাদিকদের প্রতি রতনের আহ্বান
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৩ পিএম
X

মুন্সীগঞ্জ–৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন বলেছেন, মন্ত্রীত্ব নয়, তিনি জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নেই মনোযোগ দিতে চান।

তিনি বলেন, রাজনীতির মূল লক্ষ্য জনগণের প্রতিনিধি হয়ে সংসদে কথা বলা, উন্নয়ন ও রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে কাজ করা। মন্ত্রী হওয়া সম্মানের হলেও সেটি তাঁর ব্যক্তিগত লক্ষ্য ছিল না। সুযোগ থাকলেও তিনি কোনো পদ বা চেয়ার চাননি বলেও উল্লেখ করেন।

বুধবার দুপুরে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে নবনির্বাচিত এই সংসদ সদস্য এসব কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, রাজনীতি ও সমাজ উন্নয়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংবাদিকরা ইতিবাচকভাবে সহযোগিতা করলে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সহজ হয়।

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজন হায়দার জনির সঞ্চালনায় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ইরাদত হোসেন মানু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম শহিদ, সুলতান আহমদ ও অ্যাডভোকেট রোজিনা আক্তার।

এ সময় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ, সাবেক সভাপতি আরিফ উল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজলসহ গণমাধ্যমের অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

রতন আরও জানান, ছাত্ররাজনীতি ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে তিনি মানুষকে সম্মান করা এবং সবার মতামত গ্রহণ করার শিক্ষা পেয়েছেন। নির্বাচনের আগে তিনি কখনও মন্ত্রিত্বের প্রতিশ্রুতি দেননি এবং এখনো সে পথে সময় নষ্ট করতে চান না।

এমপি রতন বলেন, তিনি কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে চান। যদি কখনও ভুল করেন বা দায়িত্ব পালনে ব্যর্থ হন, তাহলে সাংবাদিকদের তা তুলে ধরার আহ্বান জানান।

সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে চলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, পদমর্যাদার চেয়ে দায়িত্ব পালনই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।

এমএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝