সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৬–২৭ কার্যনির্বাহী সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। ১৭টি পদের মধ্যে এই প্যানেল ১৬টিতে জয়লাভ করেছে এবং একজন স্বতন্ত্র প্রার্থী সদস্য নির্বাচিত হয়েছেন।
বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেলের সভাপতি নির্বাচিত হয়েছেন শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার রফিক সরকার। তিনি পেয়েছেন ২০৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াত সমর্থিত মো. রফিকুল ইসলাম সেলিম পেয়েছেন ৯০ ভোট। ১৩৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. হুমায়ুন কবির কর্নেল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ১১৬ ভোট।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) আইনজীবী সমিতির ভবনের দ্বিতীয় তলায় ৭টি বুথে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে। মোট ভোটার সংখ্যা ছিল ৪৩০ জন। গভীর রাত পর্যন্ত ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
এবি/আরএন