ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দৌলতপুর সীমান্তে মাদকদ্রব্য ও চোরাই পণ্য উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৭ পিএম
X
Advertisement

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি)-এর পৃথক পৃথক বিশেষ অভিযান বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল আটক করা হয়।

আটককৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ০.২৩০ কেজি হেরোইন, ২৫ বোতল মদ, ৯৮৪ পিস সিলডেনাফিল ট্যাবলেট, ৬২০ প্যাকেট পাতার বিড়ি, ১৫,৪৮০ পিস চকলেট বোমা, ৬,৬০০ পিস বিভিন্ন প্রকার ট্যাবলেট (ডেক্সামেথাসন ও সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড) এবং ২১৬ পিস সিটি গোল্ড চেইন।

জব্দকৃত মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৪৭,১৫,৪০০/- (সাতচল্লিশ লক্ষ পনের হাজার চারশত) টাকা। আটককৃত অন্যান্য চোরাচালানি মালামাল বিধি মোতাবেক সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা প্রদান এবং মাদকদ্রব্য ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সিজার স্টোরে সংরক্ষণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি’র নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

এসআই/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement