ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
জামালপুরে স্বতন্ত্র প্রার্থীর ৩ কর্মী টাকাসহ আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫২ পিএম
X

জামালপুরের মাদারগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকীর কাপ-পিরিচ প্রতীকের পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে তিনজনকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চরগোলাবাড়ী দক্ষিণ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় কাপ-পিরিচ প্রতীকের পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণ করা হচ্ছে এমন তথ্য পেয়ে সন্দেহজনক তিনজনকে দেখতে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের কাছে টাকা বিতরণের প্রমাণ পাওয়া যায়। পরে এলাকাবাসী তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেয়।

আটক ব্যক্তিরা হলেন—মেলান্দহ উপজেলার সবিলাপুর গ্রামের মো. জাহাঙ্গীর আলম, একই উপজেলার চরসগুনা গ্রামের মো. জহুরুল ইসলাম (৬৫) এবং মেহেদী হাসান।

স্থানীয় বাসিন্দা মাহমুদুল হাসান সোহাগ জানান, তারা বাড়িতে গিয়ে দেখতে পান আটক ব্যক্তিরা ভোটারদের টাকা দিচ্ছেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাদের আটক করে।

খবর পেয়ে মাদারগঞ্জ সেনা ক্যাম্পের সদস্য এবং মাদারগঞ্জ মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান ভূঞার নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।

পরে বকশিগঞ্জের সিভিল জজ আরিফ হোসাইনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আটক তিনজনকে প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থানসহ অপরাধ দমনে অভিযান অব্যাহত রয়েছে।

এলএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝