ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বোরহানউদ্দিনে নির্বাচনি জনসভা অনুষ্ঠিত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫১ পিএম
X

ভোলা-২ (দৌলতখান–বোরহানউদ্দিন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে বোরহানউদ্দিন উপজেলার বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়।

বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেন, “জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। ভোলা-২ আসনের সার্বিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “ধানের শীষ প্রতীক সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। সততা, জবাবদিহিতা ও ন্যায়ভিত্তিক রাজনীতির মাধ্যমে দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলাকে একটি উন্নত ও শান্তিপূর্ণ এলাকায় রূপান্তরের অঙ্গীকার করছি।” তিনি অতীতের মতো উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলের কাছে ধানের শীষের ভোট এবং সকলের দোয়া চান।

জনসভা স্থলে সকাল থেকেই একে একে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল এসে জনসভা স্থানকে কানায় কানায় পূর্ণ করে।

জনসভায় বিএনপি নেতা ব্যারিস্টার মারুফ ইব্রাহীম আকাশ, আকবর হাওলাদার, শহীদুল আলম নাসিমসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমকে বিজয়ী করার আহ্বান জানান।

এনআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝