ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
তুলনামূলকভাবে আইনশৃঙ্খলা ভালো রয়েছে : নির্বাচন কমিশনার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৯ পিএম
X

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, তুলনামূলকভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ বিদ্যমান। তবে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যার মধ্যে একজন প্রার্থী হাদি নিহত হয়েছেন। এ হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় রংপুর সার্কিট হাউজে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইনকিলাব মঞ্চে সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন কোনো ধরনের চাপের মধ্যে নেই। কমিশনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে—নির্বাচনের প্রতিকূলে যায় এমন সব ধরনের আন্দোলন ও মুভমেন্টের বিরোধী কমিশন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সবাইকে এসব কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

ইলেকশন ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে আব্দুর রহমানেল মাছউদ বলেন, কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে না এবং হবেও না। নির্বাচন কমিশন জাতিকে একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে একটি ভালো নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় মানসিকতা লক্ষ্য করা গেছে বলেও মন্তব্য করেন তিনি।

দলীয় প্রধানদের কটাক্ষমূলক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, দেশে বর্তমানে ভোটের লড়াই চলছে। এ লড়াইয়ে দলীয় প্রধানদের বক্তব্য মূলত তাদের রাজনৈতিক কৌশলের অংশ। এটি তাদের নিজস্ব রাজনৈতিক বিষয়। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের বলার কিছু নেই। তবে সব পক্ষ শান্ত থেকে নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখবে—এমনটাই কমিশনের প্রত্যাশা।

এর আগে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ডিজিল্যান্স ও অবজারভেশন টিম, নির্বাচনী অনুসন্ধান কমিটি এবং জেলার ছয়টি সংসদীয় আসনে দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের সঙ্গে মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। সভায় সভাপতিত্ব করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।

এলওয়াই/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝