📍 ঢাকা 📅 বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
সাভারে পেশাদার ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৮ পিএম
X Advertisement

সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০ টায় বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন এসআই মোঃ সাহাদাৎ হোসেনসহ তার সঙ্গীয় অফিসার ও ফোর্স।

গ্রেপ্তারকৃতরা হলো- শরীয়তপুর জেলার সখিপুর থানার মোল্লারহাট এলাকার মৃত জয়নাল খানের ছেলে নয়ন খান (৪০), রংপুর জেলার কাউনিয়া থানার চানঘাট এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে তোফাজ্জল হোসেন (৪২), গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানার টুংগীবাড়ী এলাকার মৃত বাবুল শেখের ছেলে সবুজ শেখ (২৮) ও নড়াইল জেলার নড়াগাতী থানার যোগানিয়া বাজার এলাকার মৃত জামাল শেখের ছেলে বদর শেখ (৪০)।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুর ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদেরকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা সাভার, আশুলিয়া ও ধামরাই থানা এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। এছাড়া তাদের সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায়, আসামি নয়ন খানের বিরুদ্ধে ৩টি, তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে ২টি ও বদর শেখের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।

ওএফ/এসআর
Loading...
Loading...
আরো দেখুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; 01550707297 Advertisement: 41053012; 01550707296

E-mail: online@dailyobserverbd.com mailobserverbd@gmail.com
🔝