ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রেলপথে বিচ্ছিন্ন চট্টগ্রাম
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০:৩৫ পিএম
X

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক দুটি ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চট্টগ্রামসহ বিভিন্ন রুটে রেল যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে।

চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং একই সময়ে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হয়।

ফলে আপ ও ডাউন উভয় রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও চাঁদপুর রুটে রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বিঘ্নিত হয়েছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে ঢাকা-চট্টগ্রাম রেলপথের চৌদ্দগ্রামের গুণবতী ও নাঙ্গলকোট এলাকার হাসানপুর স্টেশন সংলগ্ন স্থানে পৃথকভাবে এ দুর্ঘটনা দুটি ঘটে।

নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের মাস্টার জামাল উদ্দিন বলেন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস চৌদ্দগ্রামের গুণবতী স্টেশন অতিক্রম করে নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনের অদূরে ইঞ্জিন বিকল হয়ে আপলাইনে আটকা পড়ে। সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকলের খবর পেয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ডাউন লাইন দিয়ে চৌদ্দগ্রামের গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুরের দিকে যাওয়ার সময় মাঝপথে চারটি বগি লাইনচ্যুত হয়। এতে দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

আজ রাত ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সোনার বাংলা এক্সপ্রেসের বিকল ইঞ্জিন ও মেঘনা এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধারে চট্টগ্রাম থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন রওনা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে সূত্র।

এসআর

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝