ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
শিক্ষা, চিকিৎসাসহ নগরীতে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কেসিসির দায়িত্ব: প্রশাসক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১০:২৪ পিএম
X

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) সর্বদা নগরবাসীর কল্যাণে কাজ করে। নগরীর শিক্ষা, প্রাথমিক চিকিৎসা, মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করাসহ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কেসিসির দায়িত্ব। শিশুদের খেলাধুলার জন্য প্রতিটি ওয়ার্ডে ফুটসাল মাঠ নির্মাণসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু শুক্রবার সকালে নগরীর রূপসা স্ট্র্যান্ড রোডে ব্যাপ্টিস্ট শিশু সদনে আয়োজিত পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। শিশু সদনের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ব্যাপ্টিস্ট শিশু সদন এ অনুষ্ঠানের আয়োজন করে।

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এমন একটি মানবিক শিক্ষাপ্রতিষ্ঠান চালু করায় তিনি প্রতিষ্ঠাতাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, শিশুদের প্রতিষ্ঠিত হওয়ার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানটি যে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখছে, তা আমাদের জন্য শিক্ষণীয়। এ প্রতিষ্ঠানে লেখাপড়া করে যারা প্রতিষ্ঠিত হয়েছেন, তাঁদের জীবনের গল্প অন্যদের অনুপ্রেরণা জোগাবে।

তিনি জানান, প্রতিষ্ঠানটির উন্নয়নে সিটি করপোরেশনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে এ প্রতিষ্ঠানকে মডেল হিসেবে গ্রহণ করে সিটি করপোরেশনের উদ্যোগে এমন একটি প্রতিষ্ঠান গড়ে তোলার ইচ্ছা পোষণ করেন তিনি।

খুলনা আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি মিথিলেস বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পার্টনারশিপ কোঅর্ডিনেটর এডওয়ার্ড এলিও মধু এবং জার্মানির লিবেনজিল মিশন ইন্টারন্যাশনালের প্রতিনিধি রেভা. মিখা উলমার। শিশু সদনের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন প্রকল্প ম্যানেজার রেভা. রূপক হেবল বালা।

এর আগে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে নগরীর মিউনিসিপ্যাল ট্যাঙ্ক রোড-সংলগ্ন এলাকা এবং রূপসা নতুন বাজার চর কলোনিতে চলমান ক্রাশ প্রোগ্রাম কর্মসূচি পরিদর্শন করেন। এ সময় কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা ও জোন ‘সি’ অঞ্চলের ক্রাশ প্রোগ্রাম তদারকি কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, কনজারভেন্সি অফিসার মো. অহিদুজ্জামান খান, সমাজসেবক জাফরুল্লাহ খান সাচ্চু, সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন বনি, ইউসুফ হারুন মজনুসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাদ মাগরিব কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বিশিষ্ট শিক্ষাবিদ ও রতন সেন পাবলিক লাইব্রেরির সাবেক সভাপতি অধ্যাপক মুজিবর রহমানের প্রয়াণে রতন সেন পাবলিক লাইব্রেরি আয়োজিত নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

এসএস/আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝