ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের এক ইউনিটে উৎপাদন বন্ধ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৭:০৯ পিএম
X

পাম্পে যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। শুক্রবার সকালে ইউনিটটি বন্ধ করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় মেরামত শেষে আগামী এক দিনের মধ্যে ইউনিটটি পুনরায় চালু করার চেষ্টা চলছে।

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১ নম্বর ইউনিটের পাম্পে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় উৎপাদন বন্ধ করতে হয়েছে। বর্তমানে ত্রুটি মেরামতের কাজ চলছে। আগামীকালের মধ্যে ইউনিটটি চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। চালু হলে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, বন্ধ হওয়ার আগে ১ নম্বর ইউনিট থেকে ঘণ্টায় প্রায় ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল। পাম্পে ত্রুটি দেখা দেওয়ার পর নিরাপত্তার স্বার্থে ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়।

এদিকে, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট বর্তমানে চালু রয়েছে। এ ইউনিট থেকে জাতীয় গ্রিডে প্রায় ১৭০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তবে কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকেই বন্ধ রয়েছে।

ফলে ১ নম্বর ইউনিট দ্রুত চালু করা গেলে কেন্দ্রটির মোট বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহ আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝