ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চাঁদপুরে তীব্র গ্যাস সংকট, সড়ক অবরোধ অটোচালকদের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৫:৫৪ পিএম
X

চাঁদপুরে তীব্র গ্যাস সংকটে যানবাহন চলাচল ও জনজীবন ব্যাহত হচ্ছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশাচালকরা।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল থেকে চাঁদপুর জেলার বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে সিএনজিচালিত অটোরিকশা, বাস ও প্রাইভেটকারের চালকেরা গ্যাসের জন্য রাত থেকেই দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন।

দুপুরে গ্যাস সরবরাহের দাবিতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ এইচবি ফিলিং স্টেশনের সামনে সড়ক অবরোধ করেন অটোরিকশাচালকরা। প্রায় আধা ঘণ্টা অবরোধ চলার পর প্রশাসনের হস্তক্ষেপে চালকেরা সড়ক ছেড়ে দেন।

চালকদের অভিযোগ, গ্যাসের জন্য সারারাত অপেক্ষা করেও অনেক সময় গ্যাস পাওয়া যাচ্ছে না। এতে তাদের আয় কমে যাওয়ার পাশাপাশি জেলার প্রধান সড়কগুলোতে যানবাহনের সংখ্যা কমে গেছে। ফলে যাত্রীদের ভোগান্তি ও ভাড়া বেড়েছে।

অন্যদিকে গ্যাস সরবরাহ না থাকায় বাসাবাড়িতেও ভোগান্তি দেখা দিয়েছে। রান্নাবান্নার জন্য অনেককে হোটেল বা বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে হচ্ছে।

হাজীগঞ্জ পৌর এলাকার বাসিন্দা গাজী নাছির বলেন, ‘দিনে গ্যাস থাকে না। অনেক সময় রাতে রান্না করতে হয়। আর না হলে বিকল্প ব্যবস্থা করতে হচ্ছে।’

গ্যাস সংকটের জন্য জাতীয় পর্যায়ে সরবরাহ কমে যাওয়াকে দায়ী করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

চাঁদপুর প্রধান কার্যালয়ের ব্যবস্থাপক মীর ফজলে রাব্বি বলেন, ‘গ্যাসের সংকটটি জাতীয় সমস্যা। এলএনজি টার্মিনাল থেকে সরবরাহে বিঘ্ন ঘটায় জাতীয় পর্যায়ে গ্যাসের সরবরাহ কমেছে। এর প্রভাবে চাঁদপুরে স্বল্পচাপ বিরাজ করছে। জাতীয় পর্যায়ে সরবরাহ স্বাভাবিক হলে চাঁদপুরেও গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।’


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝