ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফুডপান্ডাকে ৭ দিনের আলটিমেটাম দিলো চট্টগ্রামের ব্যবসায়ীরা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৫:৪৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

কমিশন, অতিরিক্ত চার্জ কর্তন ও হিসাবের অস্বচ্ছতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপান্ডাকে ৭ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন চট্টগ্রামের রেস্তোরাঁ মালিকরা। এ সময়ের মধ্যে ছয় দফা দাবিও উপস্থাপন করেন। দাবি বাস্তবায়ন না হলে চট্টগ্রাম মহানগরের রেস্তোরাঁগুলোতে ফুডপান্ডার মাধ্যমে অর্ডার গ্রহণ বন্ধের হুঁশিয়ারিও দেন তারা।

শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় নগরের মুরাদপুর এলাকার একটি রেস্তোরাঁয় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির চট্টগ্রাম মহানগর শাখা এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে এসব অভিযোগ ও দাবি তুলে ধরা হয়। এতে কমিশনসহ সব ধরনের চার্জ মিলিয়ে সর্বোচ্চ ১৫ শতাংশ নির্ধারণ করার দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে ফুডপান্ডার মাধ্যমে খাবারের অর্ডার নেওয়া বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

লিখিত বক্তব্যে সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক বলেন, আমরা প্রযুক্তির বিরোধী নই । অনলাইন ব্যবসায় ন্যায্যতা, স্বচ্ছতা ও পারস্পরিক সহযোগিতা চাই। কিন্তু ফুডপান্ডার বর্তমান ব্যবসায়িক নীতিতে রেস্তোরাঁ মালিকদের ওপর আর্থিক চাপ বাড়ছে।

তাদের অভিযোগ, চুক্তিতে নির্ধারিত কমিশনের বাইরেও বিভিন্ন খাতে টাকা কাটা হয়। এর মধ্যে রয়েছে অনলাইন পেমেন্ট চার্জ, কমিশনের ওপর ভ্যাট, ট্যাব ফি ও ইন্টারনেট ফি। মাস শেষে দেওয়া হিসাবপত্রও জটিল ও অস্পষ্ট। ফলে কোন খাতে কত টাকা কাটা হচ্ছে, তা বোঝা কঠিন। রাইডার দেরিতে খাবার সংগ্রহ করলে গ্রাহক অর্ডার বাতিল করেন। এ ক্ষেত্রেও রেস্তোরাঁকে জরিমানা দিতে হয় এবং লেট চার্জসহ বিভিন্ন খাতে টাকা কাটা হয়। গ্রাহকের অভিযোগ যাচাই না করেই রিফান্ডের টাকা কেটে নেওয়া হয়। এ ক্ষেত্রে রেস্তোরাঁ কর্তৃপক্ষের বক্তব্যও শোনা হয় না। ফুডপান্ডার মাধ্যমে বিক্রি হওয়া খাবারের টাকা পেতে ১৩ দিন বা কখনো কখনো মাসও পেরিয়ে যায়।

সংবাদ সম্মেলনে দেশীয় খাবার সরবরাহকারী প্ল্যাটফর্ম ফুডির উদাহরণ তুলে ধরেন রেস্তোরাঁ মালিকরা। তাদের প্রশ্ন, দেশীয় প্রতিষ্ঠান যদি ১৫ শতাংশ সমন্বিত কমিশনে ব্যবসা করতে পারে, তাহলে ফুডপান্ডা কেন অতিরিক্ত চার্জ নেবে।


এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. ইমতিয়াজ উদ্দিন নওশাদ এবং সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক। আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোহাম্মদ রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনজুর, অর্থ সম্পাদক মোহাম্মদ সুমনসহ অনেকে।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement