ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
টেকনাফে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৪
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৪:৪৫ পিএম
প্রতীকী ছবি
X
Advertisement

প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়কের হোয়াইক্যংয়ের কেরুনতলী এলাকায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। 

শনিবার (১০ অক্টোবর) সকালে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

নিহতরা হলেন রামুর চেইন্দা খন্দকার পাড়ার কেফায়েত উল্লাহর ছেলে অটোরিকশাচালক এনায়েত উল্লাহ এবং শিবগঞ্জের পণ্ডিত পাড়ার মৃত রুহুল আমিনের ছেলে সজীব।

স্থানীয় বাসিন্দা রেজাউল করিম জানান, শনিবার সকালে কক্সবাজারগামী একটি মিনি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক এনায়েত উল্লাহ নিহত হন। আহত পাঁচ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, অটোরিকশাটি নিজ লেনে চলছিল। এ সময় দ্রুতগতির পিকআপটি বিপরীত দিক থেকে এসে অটোরিকশার লেনে ঢুকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা ভেতরে আটকে পড়েন।

হোয়াইক্যং হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সজীব জানান, দুর্ঘটনায় অটোরিকশাচালক ঘটনাস্থলে নিহত হন। আহত পাঁচ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় সজীব নামে আরও একজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে। এ ঘটনায় পিকআপচালককে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement