ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গাজীপুরে ভীমরুলের কামড়ে স্বামীর মৃত্যু, স্ত্রী আইসিইউতে
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৬:২৪ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

গাজীপুরের শ্রীপুরে ভীমরুলের কামড়ে স্বপন দাস নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়াও তার স্ত্রী রত্না দাস গুরুতর আহত হয়ে আইসিইউতে ভর্তি আছেন। 

শুক্রবার (৯ অক্টোবর) রাতে ঢাকার উত্তরার শিনশিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। 

নিহত স্বপন দাস শ্রীপুর সদরের মৃত নরেন্দ্র দাসের পুত্র। তিনি শ্রীপুর বাজারের মিষ্টি ব্যবসায়ী। 

নিহতের পরিবার জানায়, গতকাল শুক্রবার সকালে বাড়ির কাজের জন্য ঝাড় থেকে বাঁশ কাটতে গিয়ে অসাবধানতাবশত ভীমরুলের বাসা ভেঙে ফেলেন তারা। এতে ভীমরুলগুলো ওই দম্পতিকে কামড়ায়। পরে স্বজনরা ভীমরুলের কামড়ে আহত স্বপনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করলে তাকে উত্তরা শিন শিন জাপান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। এদিকে স্বপনের স্ত্রী রত্না দাসকে ওই হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, গতকাল ভীমরুলের কামড়ে আহত স্বপনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে আশঙ্কাজনক অবস্থায় তাকে রেফার্ড করা হয়েছিল। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয় বলে জানতে পারি। 

রফিক সরকার/ টিআই


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement