ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দাদির শেষকৃত্যে যোগ দিতে দীপকেকে বাড়ি ফেরার প্রস্তাব পুলিশের
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৬:১৪ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের দাদি সাবিত্রীবাঈ শঙ্কর মারা গেছেন। শনিবার (১০ অক্টোবর) মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার পৈতৃক গ্রামে ৮৫ বছর বয়সে মারা যান তিনি। একই দিন বিক্ষোভে যোগ দিতে দিল্লিতে পৌঁছানোর পর পুলিশ অভিজিৎকে আটক করে।

দাদির মৃত্যুর খবর পেয়ে অভিজিতের বাবা ভগবান ও মা অনিতা গ্রামের উদ্দেশে রওনা হয়েছেন।

দিল্লি পুলিশ জানিয়েছে, মানবিক বিবেচনায় বাড়ি ফেরার জন্য অভিজিৎকে সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে দিল্লি পুলিশ জানায়, দিনের বেলায় অভিজিতের দাদির মৃত্যুর খবর পাওয়া যায়। বিষয়টি সংবেদনশীলতার সঙ্গে তাৎক্ষণিকভাবে তাকে জানানো হয়। একই সঙ্গে শেষকৃত্যের নির্ধারিত সময় সম্পর্কেও তাকে অবহিত করা হয়।

পুলিশ আরও জানায়, মানবিক বিবেচনায় অভিজিৎকে বাড়ি ফিরে যাওয়ার জন্য সম্ভাব্য সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement