ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা
✎
⏲ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৮:৫৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। 

সশস্ত্র তৎপরতার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং সাধারণ মানুষকে হুমকি দেওয়ার অভিযোগে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বিজয় কান্তি চাকমার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, জনসংহতি সমিতির (জেএসএস) নামে একটি সশস্ত্র দল সাজেকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে। দলটি নিয়মিত সাধারণ মানুষকে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে বলেও দাবি করা হয়। এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং সাজেকবাসীর সার্বিক নিরাপত্তা ও জানমাল রক্ষার জন্য অবরোধ কর্মসূচি নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছে সংগঠন দুটি।

কর্মসূচি সফল করতে সাধারণ মানুষ ও পর্যটকদের সহযোগিতা চাওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। একই সঙ্গে সাজেক, বাঘাইছড়ি ও দীঘিনালা এলাকার যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে এ সড়কে যানবাহন না চালানোর অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মতিজয় ত্রিপুরা জানান, শনিবার সকাল ও বিকেলের নির্ধারিত এসকর্টের মাধ্যমে নিয়ম অনুযায়ী পর্যটকেরা সাজেক ছেড়েছেন। একই সময়ে নতুন পর্যটকেরাও সেখানে গেছেন। বর্তমানে সাজেকে বেশ কয়েকজন পর্যটক অবস্থান করছেন।

অবরোধের বিষয়ে সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বিজয় কান্তি চাকমা বলেন, “জেএসএস নামধারী সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমরা এই অবরোধের সিদ্ধান্ত নিয়েছি। সরকার তাদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।”

পর্যটকদের ভোগান্তির বিষয়ে তিনি বলেন, পর্যটকেরা যাতে নিরাপদে সাজেক ত্যাগ করতে পারেন, সে জন্য ঘোষিত ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার পরও অতিরিক্ত ১৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। এরপরও শনিবার যাঁরা নতুন করে সাজেকে গেছেন, তাঁদের বিষয়ে সংগঠনের কিছু বলার নেই বলে মন্তব্য করেন তিনি।

বিজয় কান্তি চাকমা আরও বলেন, পর্যটকেরা ভোগান্তিতে পড়লে তার দায় পর্যটক ও প্রশাসনের, কারণ সংগঠনের পক্ষ থেকে আগেই পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল বলে তাঁদের দাবি।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement