ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: টুকু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১০:৫৩ পিএম
X

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে। এত ঋণ করে গেছে যে, সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও একদিন কঠিন হয়ে যেতে পারে, যদি ঠিকমতো পরিকল্পনা না করি।

শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় মন্ত্রী বলেন, সঠিক পরিকল্পনা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। সরকার এমন একটি বাজেট দিয়েছে, যাতে মানুষের ওপর অতিরিক্ত করের চাপ না পড়ে। তবে এই বাজেট বাস্তবায়নে সাধারণ মানুষ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে শহরের পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যবহারের জন্য ডাম্প ট্রাকসহ ছয়টি গাড়ি বিতরণ করেন মন্ত্রী।

মতবিনিময় সভায় তিনি বলেন, ৩০ বছর আগে রাস্তা পরিষ্কারের এমন গাড়ি দেখেছিলাম। এভাবে রাস্তা পরিষ্কার হয়ে চকচক করার দৃশ্য তাকে আনন্দিত করতো। সেই পুরোনো স্মৃতির টানেই আজ তিনি ট্রাক চালিয়ে উদ্বোধন করেছেন।

পৌরসভার পরিচ্ছন্নতা কাজে ব্যবহৃত গাড়িগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, এসব সম্পদ রক্ষা করা সবার দায়িত্ব। কারণ, সরকারের প্রকৃত মালিক জনগণ।

এর আগে সিরাজগঞ্জ সদরের পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ধানবান্ধি ডোবাপাড়া এলাকায় আরসিসি ড্রেন ও সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন মন্ত্রী।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পৌরসভা প্রশাসক শাহাদৎ হোসাইন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝