ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৮:২৫ পিএম আপডেট: ২৪.০৬.২০২৬ ৮:২৯ পিএম
X

নারায়ণগঞ্জ সদর থানাধীন চর সৈয়দপুর এলাকায় ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন চর সৈয়দপুর এলাকার তাওলাদ মেম্বারের ভাগিনা এবং জাকির আলমের ছেলে মো. সিহাদ (২৭) ও তার সহযোগী একই এলাকার শাহজাহানের ছেলে রিয়াদ (২৬)।

পুলিশ জানায়, বুধবার ভোর সোয়া ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি ছোড়া এবং লুণ্ঠিত নগদ ৯০০ টাকা উদ্ধার ও জব্দ করা হয়।

আটককৃতদের মধ্যে একজন ব্রাজিল জাতীয় দলের জার্সি পরিহিত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুর রহমান বলেন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়। ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এসএস/এসআর

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝