ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নিষিদ্ধ ছাত্রলীগের শাহবাগ থানার নেতা রাকিবসহ গ্রেফতার ২
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৯:১১ পিএম
X
Advertisement

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্যকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন ঢাকা মহানগর দক্ষিণের শাহবাগ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মাহেদী হাসান রাকিব চৌধুরী (২০) এবং বন্দর থানার ঘারমোড়া নাসিম ওসমান স্মৃতি সংসদের সভাপতি ও যুবলীগের কর্মী মো. অনিক সরদার (৩৪)।

পুলিশ জানায়, মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে চাষাঢ়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাহেদী হাসান রাকিব চৌধুরী রূপগঞ্জের তারাবো পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তেতলাবো এলাকার মো. তোফাজ্জল হোসেনের ছেলে এবং অনিক সরদার বন্দর থানার ঘারমোড়া সরদারবাড়ী এলাকার মো. মহিদ সরকারের ছেলে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুর রহমান বলেন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এছাড়া গ্রেফতারকৃত অনিক সরদারের বিরুদ্ধে বন্দর থানা ও মুন্সিগঞ্জ সদর থানায় চারটি মামলা বিচারাধীন রয়েছে বলেও জানান তিনি।

এসএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement