ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট-আরেকজন আহত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০:৫০ পিএম
X
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের পাথর নিক্ষেপের ঘটনায় দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের একটি চোখ অপসারণ করতে হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে চট্টগ্রামগামী তূর্ণা এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ার তালশহর স্টেশন অতিক্রম করার সময় ট্রেনটিকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয়। এতে ট্রেনে থাকা আয়কর আইনজীবী শ্যামল চন্দ্র দাসের ডান চোখে গুরুতর আঘাত লাগে। পরে চিকিৎসকদের দীর্ঘ অস্ত্রোপচারের পর তার একটি চোখ অপসারণ করা হয়।

অন্যদিকে, একই রাতে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটার পৈরতলা এলাকায় পৌঁছালে পাথরের আঘাতে ঢাকার স্বপ্ন কুটির বিল্ডার্সের নির্বাহী হিসাবরক্ষক নাইমুল হাসান আহত হন। তার মাথায় পাঁচটি সেলাই দিতে হয়েছে।

ঘটনার পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রেলপথে যাত্রী নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

আইকর আইনজীবী শ্যামল চন্দ্র দাসের স্বজনরা জানান, তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রায় চার ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারের পরও চিকিৎসকরা তার ক্ষতিগ্রস্ত চোখটি রক্ষা করতে পারেননি। শেষ পর্যন্ত চোখটি অপসারণ করতে হয়েছে।

স্বপ্ন কুটির বিল্ডার্সের নির্বাহী হিসাব রক্ষক নাইমুল হাসান বলেন, মহানগর এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে প্রবেশ করছিলে আমি দরজার কাছে দাঁড়িয়ে ছিলাম, ট্রেন থামলে নামার জন্য। এমন সময় হঠাৎ একটি পাথর এসে আমার মাথায় লাগে, এরপর দেখি রক্ত পরছে।

তিনি আরও বলেন, আমার এই অবস্থা যাত্রীরা দেখে দ্রুত হাসপাতালে নিয়ে যান, তারপর ৫টি সেলাই লাগে।

সূত্র জানায়, ঘটনার পর রেলযাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের অভিযোগ, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা দীর্ঘদিন ধরেই ঘটছে, কিন্তু তা প্রতিরোধে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম বলেন, ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় যাত্রী আহত হওয়ার খবর শুনেছি। তবে ফাঁড়িতে কেউ অভিযোগ জানাননি।

তবে এই বিষয়ে যাত্রীদের দাবি, সচেতনতামূলক লিফলেট বিতরণের পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল এবং অপরাধীদের শনাক্ত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের মতো বিপজ্জনক কর্মকাণ্ড বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন রেলযাত্রী ও সচেতন মহল।

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement