ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ পরাশক্তির হামলার শিকার হবে: মেজর হাফিজ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৮:১৮ পিএম
X

জামায়াতে ইসলামীর মতো কঠোর মৌলবাদী দল রাষ্ট্র ক্ষমতায় এলে বাংলাদেশ পরাশক্তির হামলার শিকার হবে বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম)।

শনিবার বিকেলে ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে ডাওরীহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, অজানা-অচেনা লোকের ফাঁদে পড়ে বেহেস্তের লোভে পড়বেন না। কোনো দল বেহেস্ত দিতে পারে না। রোজা-নামাজ করলে আল্লাহ্ নিজেই বেহেস্ত উপহার দেবেন।

তিনি বলেন, বিএনপি একটি জনপ্রিয় দল। আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করা হবে। দেশের উন্নয়নের জন্য কাজ করবে বিএনপি। সারা বিশ্বে উন্নত রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ। 

কালমা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে এ সময় লালমোহন উপজেলা বিএনপি’র সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মেহেদী হাসান সুজনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এইচপি/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝