ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফের বাড়লো আয়কর রিটার্ন দাখিলের সময়
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৬:১৩ পিএম
X
Advertisement

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক দফা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এক মাস সময় বাড়িয়ে রিটার্ন দাখিলের শেষ তারিখ আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার এ বিষয়ে একটি বিশেষ আদেশ জারি করেছে এনবিআর।

এর আগে ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় দুই দফা বাড়ানোর পর ফের সময় বাড়ানোর ইঙ্গিত দেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান।

নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের এক কর্মকর্তা জানান, জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীরা ব্যস্ত সময় পার করছেন। তাড়াহুড়া না করে নিশ্চিন্তে ও নির্ভুলভাবে রিটার্ন দাখিলের সুযোগ দিতে আরও এক মাস সময় বাড়ানো হয়েছে।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, রিটার্ন দাখিলের শেষদিকে যদি দেখা যায় যে রেজিস্ট্রেশন করা করদাতাদের একটি উল্লেখযোগ্য অংশ এখনো রিটার্ন জমা দেননি, তখন সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে। তবে এ বিষয়ে তখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানান।

ওইদিন এনবিআর চেয়ারম্যান বর্তমান পরিস্থিতির চিত্র তুলে ধরে বলেন, এ পর্যন্ত ৪৭ লাখ ব্যক্তি শ্রেণির করদাতা অনলাইনে রিটার্ন জমা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে ৩৪ লাখ করদাতা ইতোমধ্যে তাদের রিটার্ন দাখিল সম্পন্ন করেছেন।

আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। তবে এ বছর বিশেষ পরিস্থিতিতে দুই দফায় মোট দুই মাস সময় বাড়ানো হয়েছে।

আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে করদাতাদের জরিমানা দিতে হয় এবং তারা সরকার অনুমোদিত বিভিন্ন কর রেয়াত (রিবেট) সুবিধা থেকে বঞ্চিত হন।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement