ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ধোবাউড়ায় বিদ্যুৎ বিভ্রাটে বোরো সেচে বিপর্যয়, মানববন্ধন ও বিক্ষোভ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১২:১৬ পিএম
X

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাট ও সীমাহীন লোডশেডিংয়ের কারণে বোরো চাষে তীব্র সেচ সংকটে পড়েছেন কৃষকরা। বিদ্যুৎ না থাকায় পানির অভাবে জমি প্রস্তুত করতে না পেরে তারা বিক্ষোভ ও মানববন্ধনে নেমেছেন।

রবিবার (২৫ জানুয়ারি) সকালে ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়নের কৃষকরা এলাকাবাসী ও সুশীল সমাজের ব্যানারে উপজেলা পরিষদের সামনে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে তারা ধোবাউড়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান লিটন, সাবেক ইউপি সদস্য মো. মমতাজ উদ্দিন এবং মৎস্যজীবী দলের আহ্বায়ক নয়ন মণ্ডল। বক্তারা অভিযোগ করে বলেন, যখন-তখন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। গ্রাহকসেবার হটলাইন নম্বরে ফোন করেও কোনো সাড়া পাওয়া যায় না। এতে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

উপজেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভকারী কৃষকরা ধোবাউড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে গেলে সেখানে জোনাল অফিসের ডিজিএম মিজানুর রহমান কৃষকদের সঙ্গে আলোচনা করেন। আলোচনা শেষে মানববন্ধন কর্মসূচির সমাপ্তি ঘটে।

এ সময় ডিজিএম মিজানুর রহমান জানান, উপজেলায় বিদ্যুতের চাহিদা প্রায় ১২ মেগাওয়াট হলেও বর্তমানে মাত্র ৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও তিনি জানান।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানববন্ধনস্থলে উপস্থিত হয়ে কৃষক ও এলাকাবাসীর সঙ্গে আলোচনা করেন। তিনি সমস্যার বিষয়টি মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি বিষয়টি ডিজিএম ও জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে বলেও জানান ইউএনও।

প্রতিবাদী কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।

এআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝