ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ইসলাম ও স্বাধীনতার স্বার্থে গণভোটে 'না' দিন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১২:৫৩ পিএম
X

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহারাস্তি) আসনে বৃহত্তর সুন্নী জোট মনোনিত 'চেয়ার' প্রতীকের প্রার্থী আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী বলেছেন, 'আমরা ইসলাম ও স্বাধীনতার পক্ষে। জুলাই সনদে ইসলাম ও স্বাধীনতার কিছু বিষয় প্রশ্নবিদ্ধ। তাই, আমরা দেশবাসীকে বলবো ইসলাম ও দেশের স্বার্থে গণভোটে 'না' ভোট দিন।

চাঁদপুরের হাজীগঞ্জে হযরত সৈয়দ আবেদ শাহ মোজাদ্দেদী (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করেছেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহারাস্তি) আসনে বৃহত্তর সুন্নী জোট মনোনিত 'চেয়ার' প্রতীকের প্রার্থী আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী। 

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চাঁদপুরের হাজীগঞ্জে হযরত সৈয়দ আবেদ শাহ মোজাদ্দেদী (রহ.) মাজার জিয়ারত পরবর্তী সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেন। 

হাজীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীমের সভাপতিত্বে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শাহ্ মোজাদ্দেদী বলেন, 'বৃহত্তর সুন্নী জোটের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে, কোরআন ও সুন্নাহভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠাকরণ। এ দেশে ইসলামের নামে যারা জঙ্গিবাদ ও মব সন্ত্রাস এবং দুর্নীতি ও অপরাধমূলক কার্যক্রম করে তাদের বিরুদ্ধে আমাদের এ নির্বাচন।'

নির্বাচনী এলাকার বিষয়ে তিনি বলেন, 'আমি নির্বাচিত হলে অগ্রাধিকারভিত্তিতে হাজীগঞ্জ বাজারের যানজট নিরসন, বাইপাস সড়ক স্থাপন, হাজীগঞ্জ-শাহরাস্তিতে কর্মসংস্থান সৃষ্টি, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজি প্রতিরোধসহ দুই উপজেলার উন্নয়নে যা যা করণীয় সবকিছু করবো।'

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের উপস্থাপনায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সৈয়দ মাহমুদ শাহ্, হাজীগঞ্জ উপজেলা সভাপতি মো. জাকির হোসেন মিয়াজী, শাহরাস্তি উপজেলা সভাপতি মো. জিয়াউল হক রিজভী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের হাজীগঞ্জ উপজেলা সভাপতি গাজী আব্দুর রহিমসহ বৃহত্তর সুন্নী জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এইচইউ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝