ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নির্বাচনী জনসভায় তারেক রহমানের অপেক্ষায় নেতাকর্মীরা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১২:৪৩ পিএম
X
Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা সিলেট থেকে শুরু করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মৌলভীবাজার জেলার সদর উপজেলার শেরপুর ইউনিয়নের আইনপুর মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে তাঁর। 

দলীয় প্রধানকে একনজর দেখতে সকাল থেকেই সমাবেশস্থলে ভিড় করছেন কয়েক হাজার নেতাকর্মী।

বেলা ১১টার দিকে সমাবেশস্থল ঘুরে দেখা যায়, মৌলভীবাজার জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলা ও ইউনিট কমিটির নেতাকর্মীরা দলে দলে উপস্থিত হচ্ছেন। মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে এই নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করবেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন। এতে প্রধান অতিথির সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসের রহমান।

এর আগে সকালে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। বেলা ১২টায় তিনি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জনসভায় বক্তব্য দেন। ওই জনসভা শেষে সড়কপথে মৌলভীবাজারে এসে দ্বিতীয় জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

সমাবেশকে ঘিরে জেলা, উপজেলা ও তৃণমূল পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আরএ/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement