ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১০:৩৩ পিএম আপডেট: ২১.০১.২০২৬ ১০:৩৪ পিএম
X

সিলেটে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার রাতে তার গাড়িবহর মাজার এলাকায় পৌঁছায়। এরপর তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মাজার জিয়ারত ও মোনাজাত করেন। পরে হযরত শাহজালাল (র.)-এর মাজার মসজিদে এশার নামাজ আদায় করেন।

তিনি সেখানে কিছু সময় অতিবাহিত করে হযরত শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হন।

এর আগে সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটের দিকে তারেক রহমানকে বহনকারী বিমান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্থানীয় নেতৃবৃন্দ।

সফরসূচি অনুযায়ী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাতে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেন। এরপর তিনি স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি বিরাইমপুর গ্রামে যাবেন। সেখানে মিলাদ, দোয়া মাহফিল এবং কেক কাটার আয়োজন রয়েছে।

আগামীকাল (বৃহস্পতিবার) সকালে সিলেট আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝