ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পদ্মার চরে মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৫:০২ পিএম
X

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। এখন পেঁয়াজ তুলতে ব্যস্ত চাষিরা। পেঁয়াজ উত্তোলন করতে শত শত শ্রমিক কাজ করছেন। তবে ভাল দাম না পেয়ে হতাশ চাষিরা। 

সোমবার (১৯ জানুয়ারী) পদ্মার চরে চকরাজাপুর বাজারে পাইকারী হিসেবে প্রতিকেজি ২৫-৩০ টাকায় বিক্রি হয়েছে।

পদ্মার মধ্যে পলাশিফতেপুর চরের রবিউল ইসলাম বলেন, বর্তমানে পেঁয়াজের যে দাম আছে, সেটাতে লাভবান হওয়া মুশকিল হয়ে পড়বে। কারণ বীজ ও অন্যান্য দ্রব্যে সার কিটনাশক ঔষুধের দাম আগের চেয়ে অনেক বেশি। চলতি মৌসুমে যারা পেঁয়াজ আবাদ করেছেন, ইতোমধ্যে তারা বিক্রি করতে শুরু করেছেন।

কালিদাসখালী চরের নারী শ্রমিক আমবিয়া বেগম, সুমি আক্তার, আসমা বেগম বলেন, বেশি লাভের আমায় আগাম জাতের পেঁয়াজ চাষ করেন চাষিরা। চলতি মৌসুমে এই পেঁয়াজ চাষ করে খরচ উঠবে না। অনেকের বিঘা প্রতি ১০ থেকে ১৫ হাজার টাকা লোকশান হবে।
 
চকরাজাপুর চরের পেঁয়াজ চাষি বাবলু দেওয়ান বলেন, দাম ভালো পাওয়ার আসায় এ বছর ৩ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছি। বম্পার ফলন হয়েছে। কিন্তু দাম ভাল পাওয়া যাচ্ছে না। এবার যারা বেশি পেঁয়াজ চাষ করেছেন এরমধ্যে অনেকেই আর্থিকভাবে লাভবান হচ্ছে না।

পদ্মার চরের পেঁয়াজ ব্যবসায়ী আকরাম হোসেন বলেন, ঢ্যামনা ও চারা নামে দুই ধরনের পেঁয়াজ এলাকায় চাষ হয়ে থাকে। চারা পেঁয়াজের দীর্ঘ সময় মজুত রাখা যায়। এ পেঁয়াজ বেশি আবাদ হয় উপজেলার পদ্মার চরাঞ্চলে। 

খায়েরহাট এলাকার পেঁয়াজ চাষি সুজন আলী বলেন, পদ্মার চরে এক বছরের জন্য ৪ বিঘা জমি ১ লক্ষ ২০ হাজার টাকা দিয়ে লিজ নিয়ে পেঁয়াজ চাষ করি। বীজ, সার, লেবার চাষ বাবদ আরও ১ লক্ষ টাকা খরচ হয়েছে। বাজারমূল্য ভালো পাচ্ছি না।

উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, উপজেলার সর্বত্র কম বেশি পেঁয়াজের চাষ হয়েছে। উপজেলার দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে যে পরিমাণ পেঁয়াজ চাষ হয়েছে তার চেয়ে বেশি চাষ হয়েছে শুধু পদ্মার চরাঞ্চলে। উপজেলায় পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ছিল সাড়ে ৩ হাজার হেক্টর। চাষ হয়েছে সাড়ে ৪ হাজার হেক্টর।

এএইচএ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝