ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবো: মেজর হাফিজ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৯:১০ পিএম
X

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের এমপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) বলেছেন, বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করে এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে বেগম খালেদা জিয়া ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি ছিলেন মানুষের প্রিয় নেত্রী। খালেদা জিয়ার জানাজার দিন ঢাকা শহর ছিল জানাজার শহর। বাংলাদেশের ইতিহাসে এটি ছিল বৃহত্তম জানাজা। বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে আমরা বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবো। তবে বেগম খালেদা জিয়ার অভাব কোনো দিনই পূরণ করা সম্ভব হবে না।

শুক্রবার বিকেলে ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দোয়া মাহফিল পরিচালনা করেন করিম রোড জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল।

লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় এ সময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, সফিউল্লাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রেজাউর রহমান শাহীন, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম হাওলাদারসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

এইচপি/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝