ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
ব্যবসায়ীকে জবাই করে হত্যা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ৩:৩৬ পিএম
X

ঝালকাঠিতে এক মোবাইল ব্যবসায়ীকে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে। সোমবার দিবাগত রাতে সদর উপজেলার কৃত্তিপাশা ইউনিয়নের রামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুদেব হালদার ওই উপজেলার বেতরা গ্রামের সুব্রত হালদারের ছেলে। তিনি স্থানীয় বাউকাঠি বাজারে একটি মোবাইলের দোকান চালাতেন।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রামপুর নামক স্থানে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও জবাই করে হত্যা করে। সুদেব রাতে বাড়ি না ফেরায় তার স্বজনরা বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। সকালে স্থানীয়রা সুদেবের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি ফসলের মাঠে মরদেহ পরে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে সুদেবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের ভাই সুকেশ হালদার বলেন, ছোটবেলা থেকে সে কলকাতায় মামাদের সাথে থাকতো। করোনাকালীন সময়ে সে দেশে এসে সদর উপজেলার বাউকাঠি বাজারে একটি মোবাইল ফোন ও বিকাশ এজেন্টের দোকান খুলে ব্যবসা শুরু করে। তার দোকান বেশ ভালোই চলছিলো। কয়েকদিন আগে মোবাইল সার্ভিসিং নিয়ে একজনের সাথে ঝগড়া হয়। ধারণা করা হচ্ছে- এ কারণেও সুদেবকে হত্যা করা হতে পারে। 

যারা সুদেবকে হত্যা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

নিহতের মা শেফালী হালদার বলেন, আমার ছেলে কারো সাথে কোনো দিন খারাপ ব্যবহার করেনি। কোন অন্যায় করেনি তাহলে কেন আমার ছেলেকে হত্যা করা হলো? আমি এর বিচার চাই।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ওই ব্যবসায়ীর মাথায় কয়েকটি কোপ ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

এটি/আরএন/এমএ


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝