ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
ভোলায় উদ্যোক্তাদের হাতে আধুনিক মিষ্টি ও দই উৎপাদন মেশিন বিতরণ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১০ পিএম
X

ভোলার লালমোহন ও চরফ্যাশন উপজেলায় দুগ্ধজাত পণ্য উৎপাদনে আধুনিক প্রযুক্তি সংযোজনের অংশ হিসেবে মঙ্গলবার দুই উদ্যোক্তার হাতে মিষ্টি ও দই উৎপাদনের আধুনিক মেশিন হস্তান্তর করা হয়েছে।

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহায়তায় পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) বাস্তবায়নাধীন রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি)-এর আওতায় চরফ্যাশন পৌর এলাকায় অবস্থিত এফডিএ ভবনে আনুষ্ঠানিকভাবে এ মেশিনগুলো হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে লালমোহনের “মিষ্টি মুখ এন্ড ফাস্টফুড” প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. সজিবের হাতে মিষ্টি উৎপাদনের মেশিন এবং চরফ্যাশনের “ক্রেজি ফুড” প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. মিরাজের হাতে দই উৎপাদনের ইউগার্ড ইনকিউবেটর মেশিন তুলে দেন এফডিএ’র নির্বাহী পরিচালক মো. কামাল উদ্দিন। অনুষ্ঠানে এফডিএ’র সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথ, প্রোগ্রাম সমন্বয়কারী মো. ফারুক, প্রকল্প ব্যবস্থাপক ডা. মো. সাদ্দাম হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্যোক্তা মো. সজিব বলেন, “নতুন মেশিন ব্যবহার করে কম সময়ে বেশি মিষ্টি উৎপাদন করা সম্ভব হবে। এতে শ্রম খরচ কমবে এবং গুণগত মান বজায় থাকবে।”

মো. মিরাজ বলেন, “ইনকিউবেটর মেশিন ব্যবহারে যেকোনো মৌসুমে দ্রুত ও স্বাস্থ্যসম্মত দই উৎপাদন করা যাবে। এতে ধুলাবালি ও ক্ষতিকর ব্যাকটেরিয়া মুক্ত পণ্য তৈরি সম্ভব হবে, যা প্রচলিত পদ্ধতিতে সম্ভব নয়।”

এফডিএ’র কর্মকর্তারা জানান, আধুনিক মেশিন ব্যবহারে স্থানীয় পর্যায়ে দুগ্ধজাত পণ্যের গুণগত মান ও উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, যা ভোলার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

এএম/এসআর


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝