ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
নবীনগরে মা সমাবেশের আড়ালে অকাল স্কুল ছুটি, অভিভাবকদের ক্ষোভ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫২ পিএম
X

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আলমনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের আড়ালে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শিক্ষার্থীদের অকাল ছুটি দেওয়া হয়েছে। স্কুলের নির্ধারিত সময় বিকেল ৪টা হলেও অর্ধেক দিনেরও কম সময়ে ছুটি দেয়ায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের ঝড় বইছে।

ঘটনা জানাজানি হওয়ার পর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান ও সহকারী শিক্ষা অফিসার মো. মানিক ভূইয়া ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের পুনরায় ডেকে পাঠদান শুরু করান।

অভিভাবকরা অভিযোগ করেছেন, “এভাবে মাঝেমধ্যেই আগেভাগে স্কুল ছুটি দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের পড়াশোনার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজ মা সমাবেশের আড়ালে সকাল সাড়ে ১১টায় ছুটি দেওয়াটা দুঃখজনক।”

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিরিন আক্তার অভিযোগ অস্বীকার করে বলেন, “ছাত্রছাত্রীদের আমরা শুধু টিফিনের জন্য পাঠিয়েছি। আগেভাগে ছুটি দেওয়ার কোনো বিষয় নেই।”

সহকারী শিক্ষা অফিসার মো. মানিক ভূইয়া বলেন, “স্কুল নির্ধারিত সময়ের আগে ছুটি দেওয়ার কোনো নিয়ম নেই। তদন্ত চলছে, অভিযোগ সত্য হলে ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান সরাসরি অনিয়ম আখ্যা দিয়ে বলেন, “মা সমাবেশের পর শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার দায়িত্ব বিদ্যালয়ের। তারা তা করেননি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী জানান, “এ বিষয় আগে আমার জানা ছিল না। তবে প্রাথমিক শিক্ষা অফিসারকে তলব করেছি। অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এমএসপি/ এসআর


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝