ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
আমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৭ পিএম
X
Advertisement

বরগুনার আমতলীতে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জয়নাল সিকদার (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খাকদান গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জয়নাল সিকদার নিজের বাঁশঝাড় থেকে বাঁশ কাটছিলেন। এসময় কাটা বাঁশ সড়কের পাশের বিদ্যুৎ লাইনে পড়ে যায়। পরে তিনি বাঁশ নামাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। 

প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম বলেন, সড়কের পাশে থাকা বিদ্যুৎ লাইনের ওপর বাঁশ পড়ার পর নামাতে গিয়ে জয়নাল সিকদার মারা গেছেন। 

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, ঘটনাটি তারা জেনেছেন। মরদেহ হাসপাতালে পাঠাতে বলা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর কারণ নিশ্চিত করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএএসকে/ এসআর

আরও সংবাদ   বিষয়:  আমতলী  
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement