ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
থমথমে ঢাবি ক্যাম্পাস, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ পিএম
X

সারাদিন শান্তিপূর্ণভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ফল ঘোষণাকে ঘিরে সন্ধ্যার পর থেকে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ক্যাম্পাসে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটের ফল ঘোষণাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল থেকে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন বিএনপি, জামায়াত এবং তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ অবস্থায় ক্যাম্পাসে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

সন্ধ্যার পর থেকে নীলক্ষেত এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা অবস্থান নেন। শাহবাগ মোড়, টিএসসি ও দোয়েল চত্বর এলাকাতেও দুই দলের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এসব এলাকায় তাদের অবস্থানের কারণে ক্যাম্পাসের পরিবেশ বেশ থমথমে।

রাত আটটার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

তিনি আরও বলেন, সন্ধ্যার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে। পাশাপাশি সন্দেহজনক হলেই যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়েও পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে আছেন।

এদিকে, সন্ধ্যার পর থেকে ক্যাম্পাসে খণ্ড খণ্ড মিছিল করেছে ছাত্রদল। তাদের মিছিল থেকে জামায়াত-শিবিরের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়।

আরএন


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝