মঙ্গলবার উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. আরাফাত হোসেনের নেতৃত্বে এক প্রতিনিধি দল মতবিনিময় করেন।
প্রতিনিধিদলটি ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং সুবিধা চালুর পরিকল্পনা এবং তা বাস্তবায়নের কৌশল উপাচার্যকে অবহিত করেন। তারা জানান, রাবি ক্যাম্পাসকে বেছে নেওয়া হয়েছে এবং স্টেকহোল্ডারদের অবহিত করার জন্য আগামী ১৮ সেপ্টেম্বর সিনেট ভবনে একটি সভা অনুষ্ঠিত হবে।
উপাচার্য রাবি ক্যাম্পাসকে ক্যাশলেস সোসাইটি ও ডিজিটাল ব্যাংকিংয়ের জন্য মনোনীত করায় ধন্যবাদ জানিয়ে সহযোগিতার আশ্বাস দেন। সভায় উপস্থিত ছিলেন জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, মাস্টারকার্ড বাংলাদেশের ব্যবস্থাপক জুবায়ের হোসেন পাভেল, ইসলামী ব্যাংক আঞ্চলিক প্রধান মো. মনিরুল ইসলাম এবং রাজশাহী শাখা প্রধান মো. খালেকুজ্জামান।
আরএইচএফ/এসআর