ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
‘প্লিজ ছাত্রলীগ হইয়েন না’ ছাত্রদলকে ফরহাদ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৮ পিএম
X

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বহিরাগতদের ক্যাম্পাসে এনে শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী এস. এম. ফরহাদ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

ফরহাদ বলেন, “প্লিজ ছাত্রলীগ হইয়েন না। নিষিদ্ধ ছাত্রলীগ শিক্ষকদের সঙ্গে যে ধরনের আচরণ করত, আজ ছাত্রদলের ভাইয়েরা সেই একই ধরনের আচরণ করেছেন। এটা খুবই দুঃখজনক। শিক্ষকদের সঙ্গে সবসময় আমাদের ভালো ব্যবহার করতে হবে।”

শিবির-সমর্থিত এই প্রার্থী অভিযোগ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের জড়ো করেছে ছাত্রদল। সেখানে তাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে, আর সেই দায় শিবিরের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, “২০২৪ সালের আগস্টে ছাত্রলীগ বহিরাগতদের নিয়ে শিক্ষার্থীদের ওপর আক্রমণ করেছিল, কিন্তু তারা টিকতে পারেনি। এবারও যদি এ ধরনের ঘটনা ঘটে, শিক্ষার্থীরা প্রতিহত করবে।”

নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ তুলেও ফরহাদ বলেন, “অমর একুশে হলে ভোট কারচুপি হয়েছে। এর প্রমাণ আসার পর রোকেয়া হলে নাটক মঞ্চস্থ করা হয়েছে। ডাকসু নির্বাচনে যেসব কেন্দ্রে অভিযোগ উঠছে, সেসব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা চেক করতে হবে। অভিযুক্তদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। কারও ওপর দায় চাপিয়ে এড়িয়ে যাওয়া যাবে না।”

ফরহাদ পুনরায় ছাত্রদলকে সতর্ক করে বলেন, “নিষিদ্ধ ছাত্রলীগ শিক্ষকদের সঙ্গে যে আচরণ করত, আজ ছাত্রদল সেই একই আচরণ করছে। এটা অত্যন্ত দুঃখজনক। শিক্ষকদের সঙ্গে সবসময় আমাদের সৌজন্যমূলক আচরণ করা উচিত।”

আরএন



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝