ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
শাহজাদপুরে ছাত্র বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৯ পিএম
X

সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি মাদ্রাসার ছাত্রদের বলাৎকারের অভিযোগে হাফেজ মোঃ আব্দুল মুন্নাফ (৩২) নামে শিক্ষককে আটক করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক ভুক্তভোগীর গলায় দা ঠেকিয়ে হত্যার হুমকি দিয়ে ঘটনাটি প্রকাশ না করার চেষ্টা করেছিলেন।

মামলা দায়েরের পর সোমবার দিবাগত রাতে শাহজাদপুরে জুগ্নীদহ তাহফিজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার আবাসিক ছাত্রদের ধারাবাহিকভাবে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ আব্দুল মুন্নাফকে আটকের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগ স্বীকার করে এসব কথা জানান।

ভুক্তভোগীর পিতা বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা মাদ্রাসা শিক্ষককে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগ স্বীকার করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা মাদ্রাসায় ভিড় জমান এবং অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি জানান। উত্তেজিত জনতা মাদ্রাসার আরও দুই শিক্ষককে মারধর করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী জানান, অভিযুক্তকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

এসবি/ এসআর



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝