লালমনিরহাটের পাটগ্রামে গাছের নিচে চাপা পড়ে রহমত আলী (৪৮) নামে এক রিকশাচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জগতবেড় ইউনিয়নের পশ্চিম জগতবেড় কচুয়ার পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
থানা-পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার জগতবেড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কচুয়ারপাড় এলাকার কবরস্থানের একটি গাছ কাটতে থাকে কয়েকজন কাঠুরে। এ সময় পার্শ্ববর্তী বাড়ীর সুপারির গাছের উপর হঠাৎ কাঠুরিয়াদের অর্ধকাটা গাছ পড়ে। এতে সুপারির গাছ ভেঙে বসতঘরের বাইরে অবস্থান করা রহমত আলীর (৪৮) মাথায় পড়ে। এ সময় মাথা ফেটে গুরুত্বর আহত হন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায় রহমত।
এ ব্যাপারে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে।’
এমএইচএস/ এসআর