ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
কুলাউড়ায় দুর্গোৎসব ভণ্ডুলের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে: এসপি জাহাঙ্গীর
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৩ পিএম
X

আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে জেলা পরিষদ অডিটরিয়ামে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) এমকেএইচ জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, “দুর্গাপূজাকে ঘিরে কোনো ধরনের গুজব বা অপপ্রচার ছড়ালে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে হবে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”

তিনি আরও জানান, পূজামণ্ডপের নিরাপত্তায় সেনাবাহিনী, বিজিবি, আনসার ও পুলিশের সমন্বিত টহল থাকবে। এবারের দুর্গোৎসব ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এসপি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা এ উৎসবকে ভণ্ডুল করার চেষ্টা করবে, তাদের কঠোরভাবে দমন করা হবে।”

এ সময় তিনি ভক্ত ও দর্শনার্থীদের প্রতি শালীন আচরণ ও সহযোগিতার আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, “যেভাবে দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হবে, তেমনি আগামী জাতীয় নির্বাচনও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।”

সভায় স্বাগত বক্তব্য রাখেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক এমপি নবাব আলী আব্বাস খান, অ্যাডভোকেট আবেদ রাজা, উপজেলা বিএনপির আহ্বায়ক রেদোয়ান খান, উপজেলা জামায়াতের আমির আব্দুল মুন্তাজিম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখইসহ সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় উপজেলার ২১৫টি পূজামণ্ডপের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসআরসি/ এসআর


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝