Tuesday | 2 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Tuesday | 2 June 2026 | Epaper

বিপিএলের টিকিট কিনবেন যেভাবে

প্রকাশ: রোববার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ২:২৫ পিএম   (ভিজিট : ২৪০০)

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর ২৪ ঘণ্টা আগেও টিকিট না পাওয়ায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সামনে ভিড় জমিয়েছেন ক্রিকেট ভক্তরা। এরপরই টিকিটের মূল্য (BPL 2025 ticket price) প্রকাশ করেছে বিসিবি। একইসঙ্গে টিকিট কেনার উপায় এবং স্থানও জানানো হয়েছে।

রোববার বেলা ১২টার দিকে এক বিবৃতিতে টিকিট ক্রয় ‍সংক্রান্ত তথ্য জানিয়েছে বিসিবি। 

সরাসরি ও অনলাইন দুই মাধ্যমেই বিপিএলের টিকিট সংগ্রহ করা যাবে। সরাসরি টিকিট বিক্রি শুরু হচ্ছে বিকেল ৪টা থেকে। সন্ধ্যা ৭টা পর্যন্ত সেই সুযোগ থাকবে। এছাড়া বিপিএলের উদ্বোধনী দিন অর্থাৎ, সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি টিকিট কেনা যাবে।

অন্যদিকে, অনলাইনে টিকিট নেওয়া যাবে এই ওয়েবসাইট (https://www.gobcbticket.com.bd) থেকে।

ক্যাটাগরিভিত্তিক বিপিএল টিকিটের মূল্য 

১. গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার) : ২০০০ টাকা

২. গ্র্যান্ড স্ট্যান্ড (আপার) : ২০০০ টাকা

৩. ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) : ১০০০ টাকা

৪.  ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (কর্পোরেট ব্লক) : ৮০০ টাকা

৫. ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (কর্পোরেট ব্লক) : ১০০০ টাকা

৬. ক্লাব হাউস সাউথ (শহীদ মোশতাক স্ট্যান্ড) : ৫০০ টাকা

৭. ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড) : ৫০০ টাকা

৮. সাউদার্ন গ্যালারি : ৩০০ টাকা

৯. নর্দান গ্যালারি : ৩০০ টাকা

১০. ইস্টার্ন গ্যালারি : ২০০ টাকা

১১. ক্লাব হাউস সাউথ - শহীদ মুশতাক স্ট্যান্ড (জিরো ওয়েস্ট জোন) : প্রতি টিকিটে ৬০০ টাকায় ৩০০টি আসন পাওয়া যায়।

-এমএ


সম্পর্কিত   বিষয়:  বিপিএল  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close