লালমনিরহাটের পাটগ্রামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেল ৩টায় পাটগ্রাম সাহেবডাঙা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ টুর্নামেন্টের আহ্বায়ক ও পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম, পাটগ্রাম সরকারি জসমুদ্দিন আব্দুল গনি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান, লালমনিরহাট জেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ্ প্রধান, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম প্রধান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সপিকার রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়ালিউর রহমান সোহেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান, উপজেলা বিএনপির সদস্য শওকত হায়াত প্রধান বাবু প্রমুখ।
উদ্বোধনী ম্যাচে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ফুটবল একাডেমি বনাম পাটগ্রামের বীণাপানি যুব সংঘের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বীনাপানি যুব সংঘ ১-০ ব্যবধানে রাণীশংকৈল ফুটবল একাডেমিকে পরাজিত করে।
ম্যাচটি পরিচালনা করেন বাফুফের রেফারি এ বি সাইদুজ্জামান বাবু ও সরকারী পরিচালক ফিরোজ এবং পলাশ।
এমএইচ/এমএ