Tuesday | 2 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Tuesday | 2 June 2026 | Epaper

মানুষের কল্যাণের জন্য কাজ করছি: জিলানী

প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১১:১৮ এএম   (ভিজিট : ৯৭৭)

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, 'জাতীয়তাবাদী দল বিএনপি'র একজন সক্রিয় কর্মী হিসেবে দল, দেশ এবং মানুষের কল্যাণের জন্য কাজ করছি। সমস্ত কিছু ভুলে গিয়ে এলাকার উন্নয়ন এবং মানুষের কল্যাণে আপনাদের পাশে থেকে কাজ করে যেতে চাই।'

সোমবার সন্ধ্যায় গোপালগঞ্জেকোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত উপজেলার ৩ নং রামশীল ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়াদহ যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম জিলানী বলেন, 'আমি এবং আমার দল বিশ্বাস কপহ যে, প্রতিহিংসা দিয়ে কোনো সমাজ বা দেশের শৃঙ্খলা ফেরানো সম্ভব না। তাই যেকোনো ধরনের সামাজিক, রাজনৈতিক অসংগতিতে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। আপনাদের সকলের সার্বিক সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি। অতীতে আপনাদের সাথে ছিলাম, বর্তমানে আছি, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ।'

তিনি বলেন, 'অধিকার ফিরে পাওয়ার জন্য দীর্ঘ ১৭টি বছর আপনাদের নিয়ে লড়াই সংগ্রাম করেছি। কিন্তু আপনারা দেখেছেন সেই লড়াই সংগ্রাম করতে গিয়ে বিএনপির নেতাকর্মীদের উপরে কি পরিমাণে জুলুম নির্যাতন করা হয়েছে। একের পর এক মামলা দেওয়া হয়েছে, দিনের পর দিন কারাগারে রুদ্ধ করা হয়েছে।' 

এস এম জিলানী বলেন, 'আমরা কারো উপর নির্যাতন করবো না। তবে আমাদের উপর যদি কেউ অন্যায় ভাবে হামলা করে তাহলে আমরা তাদেরকে ছেড়ে দেবো না। এখন রাজনীতি হবে বৈষম্যবিরোধী রাজনীতি। আগামীতে রাজনীতি হবে দুর্নীতিমুক্ত রাজনীতি। আগামী দিনের রাজনীতি হবে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদার মুক্ত। এ দেশে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে এই বাংলার মাটিতে তাদের বিচার করা হবে।'

রামশীল ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক রামানন্দ বৈদ্যর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক (ভিপি) ফায়েকুজ্জামান শেখ, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সদস্য এইচ এম আবুল বশার (বাচ্চু), উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডাব্লিউ, সাবেক পৌর কমিশনার নাসির উদ্দিন সরদার নান্না, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মৃনাল কান্তি বৈষ্ণব, রামশীল ইউনিয়ন বিএনপি নেতা সবুজ বরণ তালুকদার (এ্যাপলো), উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ তালুকদার, ছাত্রদলের সদস্য সচিব নিলয় হাওলাদার, যুগ্ম আহ্বায়ক মিঠুন তালুকদারসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে সার্বিক সহোযোগিতা করে উপজেলা ও ইউনিয়ন বিএনপিসহ সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ সকল নেতাকর্মী ও সকল সমর্থক।

এটি/এমএ


সম্পর্কিত   বিষয়:  গোপালগঞ্জ   কোটালীপাড়া  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close