ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
অতিরিক্ত সেচ চার্জ আদায়: গোমস্তাপুরে ইউএনওকে কৃষকদের স্মারকলিপি
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৭:২৭ পিএম
X

চাঁপাইনবাবগঞ্জেগোমস্তাপুরে সেচকাজে অতিরিক্ত চার্জ আদায়সহ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ইউএনওকে স্মারকলিপি দিয়েছে কৃষকরা।

মঙ্গলবার উপজেলার রহনপুর ইউনিয়নের প্রায় অর্ধ শতাধিক কৃষক মিছিল সহকারে উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পরে তারা ইউএনওকে স্মারকলিপি প্রদান করে। 

কৃষকরা জানায়, রহনপুর ইউনিয়নের কাজিগ্রামের সোনারবাংলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির মাধ্যমে ওই ইউনিয়নে পুনর্ভবা নদী থেকে সেচের পানি সরবরাহ করে থাকে। গত মৌসুমে বিঘা প্রতি ৫০০ থেকে ৬০০ টাকা নেয়া হলেও এবার বিঘাপ্রতি দেড় হাজার টাকা দাবি করা হচ্ছে। এছাড়া, ওই সমিতির নেতৃবৃন্দ নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন বলে তারা অভিযোগ করেন।

ইউএনওকে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা তারিক আহমেদ, কৃষক নেতা শফিকুল ইসলাম, মনিমুল হক মুনি, গোলাম রাব্বানী রকি, সাবেক পৌর কাউন্সিলর ইউসুফ আলী প্রমুখ।

এ বিষয়ে উপজেলা সমবায় কর্মকর্তা সুলতান আলম খান জানান, ইউএনও মহোদয়ের নির্দেশনা মোতাবেক ওই সমিতিকে কৃষকদের কাছ থেকে পুর্বের ন্যায় সেচচার্জ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া সমিতির নেতৃবৃন্দের বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।

এনআই/এসআর



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝