ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
ল্যাবরেটরির মাধ্যমে নিরাপদ খাদ্যের কার্যক্রম সম্প্রসারিত হবে: খাদ্য উপদেষ্টা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৩:১৩ পিএম আপডেট: ০১.০১.২০২৫ ১২:১৩ পিএম
X

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, 'নিরাপদ খাদ্য নিশ্চিতের জন্য বিভিন্ন ধরনের অবকাঠামো গড়ে তোলা হচ্ছে৷ তারই একটা অংশ হচ্ছে এই ল্যাবরেটরি৷ এর মাধ্যমে নিরাপদ খাদ্যের কার্যক্রম আরো সম্প্রসারিত করতে পারবো৷'

মঙ্গলবার সকাল ১০টার দিকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে মিনি ল্যাব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্য উপদেষ্টা বলেন, 'আমি আশা করি, নিরাপদ খাদ্য যাতে সবাই পায়, খাদ্যের জন্য যাতে কারো স্বাস্থ্যগত সমস্যা না হয়, সে দিকে আমরা আরো নজর দিতে পারবো৷'

নিরাপদ খাদ্য নিশ্চিতের জন্য জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগের উপর জোর দেয়ার কথা বলেন তিনি।  

এছাড়া, বর্তমান সরকার নিরাপদ খাদ্য নিশ্চিতের জন্য কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন আলী ইমাম মজুমদার। 

এই মিনি ল্যাবের মাধ্যমে শুঁটকি মাছে কীটনাশকের উপস্থিতি, শাক-সবজি ও ফলমূলে বালাইনাশকের উপস্থিতি ও মাত্রা, পাউরুটিতে ক্ষতিকর পটাসিয়াম ব্রোমেটের উপস্থিতি ও মাত্রা, খাদ্যদ্রব্যে হেভি মেটালে বা ভারী ধাতু নির্ণয়, খাদ্যে কৃত্রিম রঙের উপস্থিতি, পানিতে বিদ্যমান মিনারেলের উপস্থিতি, দুধে এন্টিবায়েটিক রেসিডিউ'র উপস্থিতি, মধুতে টক্সিকের উপস্থিতি ও মাত্রা, খাদ্যপণ্যে মাইক্রোবস শনাক্তকরণ, শিশু খাদ্যে বিদ্যমান ল্যাকটোজেন নির্ণয়, খাদ্যে সালমোনেলা, কলিফর্মসহ অন্যান্য ব্যাকটেরিয়ার উপস্থিতি ও পরিমাণ নির্ণয়সহ আরো অন্যান্য পরীক্ষা যথাযথ ভাবে করা যাবে। 

এর আগে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল ল্যাবরেটরি পরিদর্শন করেন খাদ্য উপদেষ্টা। 

উল্লেখ্য, দেশের আটটি বিভাগে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আটটি মোবাইল ল্যাব রয়েছে। এর মাধ্যমে বিভিন্ন খাদ্য পণ্যের নমুনা সংগ্রহ করে তাৎক্ষণাৎ পরীক্ষা করা সম্ভব৷ 

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য সচিব মো. মাসুদুল হাসান।

এবি


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝