ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
ভোট হবে দিনের আলোতে: ধর্ম উপদেষ্টা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ২:৪৮ পিএম আপডেট: ০১.০১.২০২৫ ১২:১৩ পিএম
X

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, 'আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে দিনের আলোতে, রাতে কোনো ভোট হবে না। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে সুষ্ঠু ভাবে ক্ষমতা হস্তান্তর করবে।'

মঙ্গলবার সকাল ১০টার দিকে ঝালকাঠির নেছারাবাদ ইসলামী কমপ্লেক্সে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ধর্ম উপদেষ্টা বলেন, 'রাষ্ট্র স্থিতিশীল, সরকার পরিবর্তনশীল। এ দেশ কোনো দলকে ইজারা দেয়া হয়নি যে তারা নানা কৌশলে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে জোর করে চেয়ার দখল করে বসে থাকবে। এতোদিন জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছিলো। সেই সুযোগ আর দেয়া হবে না।'

তিনি বলেন, 'দেশে বর্তমানে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রয়েছে। অথচ এটা নিয়ে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র অপপ্রচার চালাচ্ছে। যা সম্পূর্ণ মিথ্যা। বাংলাদেশ আমাদের সবার। সব ধর্ম, জাতি, বর্ণ সবাই মিলে বাস করি, দেশকে ভালোবাসি। সবাই বাংলাদেশে ঐক্যবদ্ধ ভাবে বসবাস করি।' 

খালিদ হোসেন বলেন, 'ইমাম মুয়াজ্জিনকে পে স্কেল দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। অন্যান্য চাকরির ন্যায় ইমাম-মুয়াজ্জিনকে সম্মানিত করা হবে। ট্রাস্টি বোর্ডের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা হবে। শুধু তাদের না, অন্যান্য ধর্মাবলম্বী নির্দেশক ব্যক্তির জন্যও অনুরুপ সম্মান প্রদানের ব্যবস্থা করা হবে।'

জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার উজ্জল কুমার রায়, আমীরুল মুছলিহীন মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহিদুল হক।

এটি/এমএ
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝