ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
কারখানার গ্যাস লাইনে বিস্ফোরণ, নিহত ৪
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১:০৫ পিএম আপডেট: ০১.০১.২০২৫ ১২:১৩ পিএম
হবিগঞ্জের বাহুবলে আকিজ ভেঞ্চারের একটি কারখানায় গ্যাস লাইনে কাজ করার সময় বিস্ফোরণে চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। মঙ্গলবার সকাল ৯টার দিকে ওই কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুরের মিজান গাজী, মাহফুজ মিয়া ও ভোলার রিয়াজ মিয়া।

হবিগঞ্জ জেলা পুলিশের বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম বলেন, আহতদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

তিনি বলেন, আকিজ গ্রুপের একটি কারখানায় গ্যাসের লাইনে বিস্ফোরণে চার জন মারা গেছেন। তার মধ্যে দু'জন ঘটনাস্থলে ও আর দু'জন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। প্রাথমিক ভাবে জেনেছি, গ্যাসের প্রেসার চেক করতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কারণ অনুসন্ধানের পর বিস্তারিত জানা যাবে। ঘটনার খবর পেয়ে ফোর্সসহ সেখানে উপস্থিত হয়েছি।

-এমএ
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝