ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
কালীগঞ্জে দুই মামলায় অর্ধলক্ষ টাকা জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৯:০৩ পিএম
X

গাজীপুরেকালীগঞ্জের ছৈলাদী ও বাশাইর বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বাশাইর বাজারের ব্যবসায়ি উত্তম কুমার দত্ত (৪৫) ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে ছৈলাদী গ্রামের সেবুন নাহার নামের দুইজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ এ দণ্ডাদেশ প্রদান করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক তনিমা আফ্রাদ বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবে উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদী গ্রামে ও বাহাদুরসাদী ইউনিয়নের বাশাইর বাজার এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫২ ধারা লংঘনের দায়ে ব্যবসায়ী উত্তম কুমার দত্তকে ২০ হাজার টাকা ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৩ এর ১৫ ধারায় সেবুন নাহারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের দুই মামলায় ৫০ হাজার টাকা অর্ধদণ্ড করা হয়। নিয়মিত কাজের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক।

অভিযানকালে ইউএনও’র সিএ হুমায়ুন সিকদার, বেঞ্চ সহকারী আলামিনসহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

আরএস/এসআর


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝